ঢাকাMonday , 20 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় আলেয়া নামে এক নারীকে শ্বসরোধ করে হত্যার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 20 January 2020, 21:18

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় আলেয়া বেগম (৪৫) নামে এক গুচ্ছ গ্রামের বাসিন্দাকে শ্বসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছেন। আলেয়া উপজেলার রাড়–লী ইউপির ৮ নং ওয়াডের মৃত শাহাজান গাজীর স্ত্রী। স্থানীয়রা জানান, সোমবার ভোরে আলেয়াকে ডাক দিয়ে সাড়া-শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান ও ওসি এমদাদুল হক শেখ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে গলায় ওড়না পেঁচিয়ে শ্বসরোধ করে হত্যা করতে পরে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে এবং তারা বিবাহিত। সূত্র জানায়, কলমিবুনিয়া গুচ্ছ গ্রামের বাসিন্দা আলেয়া বিভিন্ন চিংড়ি ঘেরে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করত। তদন্তকারী কর্মকর্তা এস,আই মহিউদ্দীন জানান, এ ঘটনায় কেউ আটক হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *