Sunday, 6 September 2026

শ্যামনগরে কলেজ ছাত্রী মরিময় ধর্ষণ ও হত্যাকারীর দ্রæত বিচার দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 19 January 2020, 21:04

শ্যামনগর অফিস: শ্যামনগর সরকরী মহসীন ডিগ্রি কলেজের শিক্ষার্থী মরিয়ম খাতুনকে ধর্ষণের পর হত্যা ঘটনায় দ্রæত বিচারের দাবি জানিয়ে শ্যামনগরে মানববন্ধন করেছে তার সহপাঠী শিক্ষার্থী এবং সিডিও ইয়ুথ ফোরামসহ বিভিন্ন সংগঠন। রোববার বেলা দশটা থেকে শ্যামনগর চৌরাস্তায় ঘণ্টা ব্যাপী মানবন্ধনে অংশগ্রহণকারীরা ‘মরিময় ওয়ান্ট জাস্টিস’ ‘স্টপ রেপ’ ‘ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাই’ ‘নারীর উপর সহিংসতা বন্ধ করতে হবে’- এমন নানা ¤েøাগান প্লাকার্ড বহন করে। মানববন্ধন থেকে ধর্ষকদের জন্য নতুন করে আইন প্রবর্তন পূর্বক সংক্ষিপ্ত সময়ে তা কার্যকরসহ মরিময় ধর্ষণ ও হত্যার দ্রæত বিচারের দাবি জানানো হয়। অন্যান্যের মধ্যে মানববন্ধনে মরিময় খাতুনের পিতা আব্দুল কাদেরসহ বক্তব্য রাখেন ওসমান গনি, হাফিজুর রহমান, ফারুক হোসেন, মেহেদী হাসান মারুফ প্রমুখ। উল্লেখ্য গত ৮ জানুয়ারি সন্ধ্যার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে যেয়ে ঘরের বাইরে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল মরিয়ম। দুই দিন পর বাড়ির অনতি দুরে একটি ধানের ক্ষেতে খড়ের বোঝার উপর থেকে গলায় ওড়না পেছানো অবস্তায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মাত্র দুই দিনের মধ্যে পুলিশ ধর্ষক ও হত্যাকারী প্রতিবেশী সুব্রত মন্ডলকে গ্রেফতারের পর সে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *