ঢাকাSaturday , 18 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে যৌন-হয়রানি মামলায় যুবক আটক

admin ঢাকা
আপডেট: 18 January 2020, 21:52

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে যৌন হয়রানি মামলায় নাজিম গাজী (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল পূর্বপাড়া গ্রামের মুসা গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, নাজিম গাজী দীর্ঘদিন যাবৎ চাম্পাফুল পূর্বপাড়া গ্রামের মেয়ে ও আশাশুনি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল। সর্বশেষ গত ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নাজিম গাজী ওই ছাত্রীর বাড়িতে প্রবেশ করে। এরপর ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে সে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি করে। মাদ্রাসা ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে নাজিম গাজী দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে মাদ্রাসা ছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ অভিযান চালিয়ে নাজিম গাজীকে আটক করে। আসামিকে শনিবার (১৮ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *