ঢাকাSaturday , 18 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ৭ মাদকসেবী আটক

admin ঢাকা
আপডেট: 18 January 2020, 21:51

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশ’র অভিযানে ৭ মাদকসেবীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার তারালী ইউনিয়নের কাঁকশিয়ালী গ্রামের মোবারক গাজীর ছেলে সবুর আলী গাজী (৪০), নলতা ইউনিয়নের বাগমারী গ্রামের মৃত সুরত আলীর ছেলে মাঈনুল ইসলাম (৪৩), ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা গ্রামের নুর উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩২), একই ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৪০), মার্কা গ্রামের হাসেম আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৪), নওশের আলীর ছেলে শামীম হোসেন মুন্না (১৯) ও মৃত সৈয়দ আলীর ছেলে শেখ আমিনুর ইসলাম (৩০)। থানা সূত্রে জানা যায় শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে থানার উপ-পরিদর্শক চিন্ময় কুমার মন্ডল, সহকারী উপ-পরিদর্শক কামাল হোসেন ও রাসেল মাহমুদ কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদক সেবনরত অবস্থায় ওই ৭ মাদকসেবীকে আটক করা হয়। আসামিদেরকে শনিবার (১৮ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *