ঢাকাWednesday , 15 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে ২দিন ব্যাপি আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 15 January 2020, 22:27

জি.এম আজিজুল ইসলাম : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে ২দিন ব্যাপি আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকালে গোঁবরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফিংড়ীর ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে দিনভর বিভিন্ন খেলাধূলা শেষ করে। পরে দিন বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়। এ সময় সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহ্জাহান আলী, সাংগঠনিক সম্পাদক শ্যাময়েল ফেরদৌস পলাশ, শেখ মনিরুল হোসেন মাসুম, পল্লী চেতনার নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, ব্যাংদহা বাজার কমিটির সাধারন সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সাবেক ইউপি সদস্য জাহিদুল আনোয়ার। এ সময় শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নেছা খানম, গাভা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুন, মানস বসু, বিধান চন্দ্র সরকার, শামিমা সুলতানা প্রমূখ। আলোচনা শেষ প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার তুলে দেন। দু’দিনব্যাপি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হুমায়ন কবির রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *