ঢাকাWednesday , 15 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বড়দলে সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবুসহ আটক-১৩

admin ঢাকা
আপডেট: 15 January 2020, 21:20

ডেস্ক রিপোর্ট: আশাশুনির বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে প্রেমঘটিত বিরোধ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রæপের মধ্য সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবুসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে বড়দল কলেজিয়েট স্কুল চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে কমপক্ষে তিন জন। আহতরা হলেন, কলেজিয়েট স্কুলের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র লিখন, ব্যবসায়ী লতিফ সানা, যুবলীগ নেতা টিটু। বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাব উদ্দীন জানান, তার কলেজিয়েট স্কুলের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌমিতা চক্রবর্তীকে নিয়ে দ্ব›েদ্ব জড়িয়ে পড়ে একই কলেজিয়েট স্কুলের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র লিখন ও মুরাদ। এক পর্যায়ে উভয়ের মধ্যে গোলযোগের জের ধরে মুরাদ মোবাইল ফোনে ডেকে আনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবুসহ তার বাহিনীর সদস্যদের। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে লিখনসহ কয়েকজন আহত হয়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবুর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। স্থানীয় মহব্বত ঢালী, বিষ্ণ ময়রা, জোসেফ সিংসহ ১৬ জনের কাছ থেকে সে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা নিয়েছে বলে জানা গেছে। তার অত্যাচারে মহব্বত ঢালী এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। এছাড়া তার বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধা সন্তানকে পিটিয়ে হত্যার মামলা রয়েছে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, সংঘর্ষের ঘটনায় বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবুসহ ১৩ জনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *