শ্যামনগরে হাসপাতালে প্রসূতির মৃত্যু
শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ফারজানা মোশারাফ সেতু নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। সূত্রে প্রকাশ, গত ১২ জানুয়ারি যোতিন্দ্রনগর গ্রামের নাহিদ কওছারের স্ত্রী ফারজানা মোশারাফ সেতুর (২৫) প্রসূতি ব্যথা বেদনা উঠায় শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তার নরমল ডেলিভারি না হওয়ায় ডা. রিতা রাণী পাল এর শরণাপন্ন হলে দ্রæত তাকে সিজার করার পরামর্শ দেন। সোমবার (১৩জানুয়ারী ) দুপুর ১২টার দিকে হাসপাতালের অপারেশন রুমে সেতুকে সিজার করার জন্য নিয়ে যান। ডা. রিতা রাণী পাল (সার্জারী) ও ডা. শ্যামলী আজাদ ইমা (এনেস্থেশিয়ান) তাকে সিজার করেন। অজ্ঞান অবস্থায় সেতুকে রোগীর বেডে নেওয়ার পরেও তার জ্ঞান ফিরে আসেনি, অত্যন্ত রক্তক্ষরণ হয়ে সেতুর কম্পনের সৃষ্টি হয়। রোগীর স্বজনরা দ্রæত ডা. রিতা রাণী পালকে রোগীর অবস্থা খারাপ জানালে তিনি অবজ্ঞা ,অবহেলা ও সময় ক্ষেপণ করে রোগীর নিকট আসেন। ফলে প্রসূতি ফারজানা সেতু হাসপাতালে বেডেই মৃত্যু বরণ করেন। ডা. রিতা রাণী পাল মৃত্যুর বিষয়টি এড়িয়ে গিয়ে তার অপরাধ ও অবহেলা ঢাকতে কৌশলে রোগীকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রোগীকে দ্রæত হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার পথে রোগীর স্বজনরা সেতুর অবস্থা দেখে মৃত্যু নিশ্চিত হয়। এ খবর পেয়ে ডা. রিতা রাণী পাল দ্রæত তার মুটোফোন বন্ধ করে শ্যামনগর হাসাপাতাল থেকে চলে যান। উপজেলা স্থাস্থ্য কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা মৃত্যুর বিষয়টি স্বীকার করে বলেন, রাস্তায় রোগীর মৃত্যু হয়েছে। ডা. রিতা রাণী পাল এর মুটোফোনে ফোন দিয়ে রিসিভ না করায় তার ভাষ্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply