জনপ্রিয় নাট্য অভিনেতা নিলয় আহমেদ সবুজের জন্মদিন আজ
পারুলিয়া প্রতিনিধি: ১৫ জানুয়ারি জনপ্রিয় নাট্য অভিনেতা নিলয় আহমেদ সবুজের জন্মদিন আজ । তিনি দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলী মোল্লার ছেলে। তিনি ২০১৬ সালে নাট্য পরিচালক জিএম সৈকতের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। নিলয় আহমেদ ইতিমধ্যে এটিএন বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ধারাবাহিক নাটক“ডিবি” নাটকে একাধিক পর্বে অভিনয় করেছেন। বৈশাখী টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক “লেডি গোয়েন্দা” নাটকে নিয়মিত অভিনয় করেছেন। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি এসডি এন্ড টিভি এবং মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান আবিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি একজন কবি, সাংবাদিক এবং দানশীল ব্যক্তি। তিনি আবিদ ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ গরিব অসহায়দের মাঝে অনুদান দিয়ে আসছেন। তিনি যাতে সারা জীবন অসহায় ও দুস্থ মানুষের সেবা করতে পারেন সে জন্য তার জন্মদিন উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply