আশাশুনি উপজেলা জাতীয় যুব সংহতির কমিটি অনুমোদন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সাতক্ষীরা জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আশিকুর রহমান (বাপ্পী) ও সদস্য সচিব আবু তাহের স্বাক্ষরিত এক পত্রে আশাশুনি উপজেলা জাতীয় যুব সংহতির ৩১ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে রফিকুল ইসলামকে আহবায়ক, ইয়াছিন আরাফাত মুন্না, রানা ও আল আমীন সরদারকে যুগ্ম-আহবায়ক, ইমদাদুল হককে সদস্য সচিব, আমির হোসেনকে যুগ্ম-সদস্য সচিব ও আবু হাসান মিঠুকে ১নং সদস্য করে মোট ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিরাজুল ইসলাম, আব্দুর রউফ, আব্দুস সালাম, রাশেদ ইসলাম, ইকবাল হোসেন, শহিদুল ইসলাম, বেলাল হোসেন, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আলকাজ দফাদার, আছাফুর রহমান, মামুন হোসেন, সাব্বির হোসেন মিলন, নয়ন হোসেন, প্রহ্লাদ কুমার মন্ডল, লেলিন হোসেন, নূর ইসলাম, ইউনুস আলী, সেলিম রেজা, আব্দুল গাজী, ইমন গাজী, আবুল কাশেম, রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম।

Leave a Reply