বাইপাস সড়কে ট্রাক চাপায় এক যুবক নিহত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের অদূরে বাইপাস সড়কের বকচরা এলাকায় তেলবাহী ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী ওই যুবকের নাম জাহিদ হোসেন (২৫)। সে শহরের কাটিয়া লস্করপাড়ার ফজর আলীর ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে জাহিদ হোসেন মটর সাইকেল যোগে সাতক্ষীরা শহর থেকে বকচরা এলাকায় যাচ্ছিল। পথে পথিমধ্যে মেডিকেল কলেজের দিক থেকে আসা দ্রæতগামী একটি তেলবাহী ট্রাক বাইপাস সড়কের বকচরা মোড় নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী জাহিদ নিহত হয়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহত যুবকের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও এর চালক দুর্ঘটনার সাথে সাথেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply