ঢাকাMonday , 13 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক ১

admin ঢাকা
আপডেট: 13 January 2020, 22:17

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোস্তফা গাজী ওরফে মোস্ত (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চর যমুনা গ্রামের মৃত মোরশেদ গাজীর ছেলে। থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের মেয়ে ও রতনপুর তারক নাথ বিদ্যাপীঠের নবম শ্রেণির এক নাবালিকা ছাত্রীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তিন সন্তানের জনক মোস্তফা গাজী। এক পর্যায় গত বছরের ৬ নভেম্বর ওই স্কুল ছাত্রীকে নিয়ে মোস্তফা গাজী উপজেলার বসন্তপুর বিজিবি ক্যাম্পের পাশে ভেড়ীবাঁধে নিয়ে যায়। এসময় সে ওই স্কুল ছাত্রীর সাথে যৌন হয়রানি করাসহ আপত্তিকর ছবি উঠিয়ে নিজের অ্যানড্রয়েড মোবাইল ফোনে ধারণ করে রাখে। পরবর্তীতে মোস্তফা গাজী বিবাহিত এবং তার সন্তান আছে জানতে পেরে ওই ছাত্রী মোস্তফা গাজীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তফা গাজী স্কুল ছাত্রীর সাথে উঠানো আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়। এরপর স্কুল ছাত্রীর ভাই থানায় বাদী হয়ে মামলা দায়ের করলে উপ-পরিদর্শক অনুপ কুমার অভিযান চালিয়ে মোস্তফা গাজীকে আটক করে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *