ঢাকাMonday , 13 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের কাঁকাশিয়ালী ও কালিন্দী নদী থেকে আটক অবৈধ জাল বিনষ্ট

admin ঢাকা
আপডেট: 13 January 2020, 22:15

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কাঁকশিয়ালী ও সীমান্ত নদী কালিন্দী থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন-২০২০ পরিচালিত হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টায় কাঁকশিয়ালী ও কালিন্দী নদী থেকে ২০ টি অবৈধ নেট জাল জব্দ করা হয়। পরবর্তীতে বেলা ২ টায় জব্দকৃত জাল উপজেলা পরিষদ ডাক বাংলা চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। এসময় ক্ষেত্র সহকারী উজ্জ্বল কুমার অধিকারী ও ন্যাশনাল সার্ভিসের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ে ৭ থেকে ১৩ জানুয়ারি এবং দ্বিতীয় পর্যায়ে ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত দুই ধাপে মোট ১৫ দিনব্যাপী এই বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *