ঢাকাSunday , 12 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 12 January 2020, 19:48

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, নীলডুমুর বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মিল্টন, সাতক্ষীরা বিজিবির অপারেশন অফিসার মেজর রেজা আহমেদ, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, স্থানীয় সরকার উপপরিচালক সাতক্ষীরা হুসাইন শওকত, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ প্রমুখ। সভায় সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার অগ্রগতি, চাঞ্চল্যকর ২০১৩-১৪ সালের সহিংসতা মামলার অগ্রগতি, শ্যামনগরের শিক্ষার্থী মরিয়ম হত্যা মামলার অগ্রগতি, সীমান্ত এলাকার মানুষদের সচেতনতার মাধ্যমে মাদক ও চোরাচালান বন্ধ প্রসঙ্গ, ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা গড়তে যানজট নিরসনকল্পে সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনাল অন্যত্র স্থানান্তর ও শহরের যানজট নিরসনে বাইপাস ব্যবহারের লক্ষে উদ্যোগ গ্রহণ, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সরাসরি কলকাতা বাস সার্ভিস চালু নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। মুজিববর্ষ উদ্যাপনে ক্ষণগনণা অনুষ্ঠানে দেশের ২২টি জেলা সেরা হয়েছে। সেই তালিকায় সাতক্ষীরা জেলা স্থান পাওয়ায় সভায় ধন্যবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *