ঢাকাSunday , 12 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান ও তার মেয়ে’র বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

admin ঢাকা
আপডেট: 12 January 2020, 20:55

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি ও তার মেয়ে সাফিয়া পারভীন এর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সদস্য জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবক এসএম মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি।
এসময় আরও বক্তব্য রাখেন সাফিয়া পারভীন, আফসার উদ্দিন, জিএম জবেদ আলী, এম সাইফুর রহমান বাবু, শফিকুল ইসলাম, রাশিদা বেগম, ফরিদা পারভীন, শেখ আনোয়ার হোসেন, আনিছুর রহমান, মাওলানা আয়ুব হোসেন শংকরপুরী প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন কৃষ্ণনগর ইউনিয়নের জনপ্রিয় ইউপি চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেনকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসী বাহিনী। পরবর্তীতে ইউপি’র উপ-নির্বাচনে জনগণের ভোটে তারই স্ত্রী আকলিমা খাতুন লাকি বিপুল ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়। নির্বাচনের পর থেকে জনগণকে সহায়তার জন্য মায়ের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে চেয়ারম্যান কন্যা সাফিয়া পারভীন। কিন্তু একটি মহল চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি ও তার মেয়ে সাফিয়া পারভীনকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য এবং তাদের দীর্ঘদিনের অর্জিত সম্মান ক্ষুন্ন করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর বানোয়াট সংবাদ প্রকাশ করাচ্ছে। যেটি খুবই দু:খ জনক। সকলের সহযোগিতা কামনা তিনি আরও বলেন, আমি একজন সাধারণ নাগরিক এবং জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় নেতা হিসেবে এলাকার সাধারণ মানুষের বিপদ- আপদে পাশে থেকে সহযোগিতা করতে চাই। আমার পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *