সাংবাদিক জ্বলেমিন’র পিতার মৃত্যুতে আশাশুনি প্রেসক্লাবের শোক
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাব জ্বলেমিন হোসেনের পিতা আবুল হোসেন (৬২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি……রাজেউন)। শনিবার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে কুল্যাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। শনিবার বাদ জোহর নিজ বাসভবনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন হাফেজ আব্দুল্লাহ। এসময় কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেদ মো: হারুণ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সাধারণ সম্পাদক সমীর রায়, এসকে হাসান, ওমর সাকী পলাশ, আব্দুল মাজেদ গাজী, মুনসুর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জ্বলেমিন হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জিএম আল ফারুক, সমীর রায়, এসকে হাসান, জিএম মুজিবুর রহমান, আহসান হাবিবসহ সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Leave a Reply