ঢাকাSaturday , 11 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় পানির ট্যাংকি বিতরণ

admin ঢাকা
আপডেট: 11 January 2020, 22:43

খাজরা(আশাশুনি) প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন জীবিকার মানোন্নয়নে ও আর্সেনিক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে আশাশুনির খাজরায় জলাধার (পানির ট্যাংকি) বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে খাজরা ৮ নং ওয়ার্ডে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত জলাধার (ট্যাংকি) বিতরণ করেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হোসেন আলী, অনুপ কুমার, খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিন খাজরা ইউনিয়নে ৪৯ জন উপকার ভোগী হত-দরিদ্র,অসহায় পরিবারের মাঝে ৩ হাজার লিটার পানির জলাধার (ট্যাংকি) বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *