কালিগঞ্জের রতনপুর টিএন বিদ্যাপীঠের ম্যানেজিং মিটির নির্বাচন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ঐতিহ্যবাহী রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ এর ম্যানেজিং কমিটির অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন শনিবার (১১ জানুয়ারি) উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির ৪ জন অভিভাবক প্রতিনিধি (পুরুষ) ও একজন নারী অভিভাবক প্রতিনিধি পদের জন্য দু’টি প্যানেল থেকে ১০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনে জিএম আবু হাসেমের প্যানেলের সকল প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন যথাক্রমে জিএম সুন্নত আলী (মই প্রতীক) ৩২৯ ভোট, শাহাজান আলম সাজু (আনারস) ২৯০ ভোট, জিএম আব্দুল কাদের টোকন (মাছ) ২৮৬ ভোট, নওশের আলী (কলস) ২৭৮ ভোট এবং মোছাঃ রুবিয়া খাতুন (আম) ৩৩৬ ভোট। অপরদিকে সাবেক সভাপতি আশরাফুল হোসেন খোকন সমর্থিত প্যানেলের প্রার্থী মাস্টার শেখ আখতার হোসেন (তালা) ২১৫ ভোট, জিএম সিদ্দিকুর রহমান (চেয়ার) ২০৭ ভোট, মাহরুফ হোসেন (মোরগ) ১৯৬ ভোট, গাজী আব্দুস সবুর (ছাতা) ১৭৬ ভোট এবং মোছাঃ নাসিমা খাতুন (ফুল প্রতীক) পেয়েছেন ২৩৬ ভোট। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম।

Leave a Reply