ঢাকাSaturday , 11 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি মাজেদ সরদারের বিরুদ্ধে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 11 January 2020, 20:50

ডেস্ক রিপোর্ট: এক সময় চুরি করে সুন্দরবনে কাঠ কাটতো মাজেদ সরদার। নৌকার মাঝি হিসাবে এসব চুরি চামারী দীর্ঘদিন চালিয়ে এসেছে সে। মাত্র কিছুদিনের ব্যবধানে সেই মাজেদ সরদার ও তার ভাই জালাল সরদার ভূমিদস্যু হিসাবে মাথাচাড়া দিয়ে আশাশুনির দরগাপুর এলাকায় এখন দাপিয়ে বেড়াচ্ছে। সরকারের শত বিঘারও বেশি খাস জমি গুন্ডামি ও জবরদখল করে নিয়েছে। এছাড়া শত মানুষের রেকর্ডীয় পৈতৃক জমি জাল জালিয়াতি করে দখলে রেখেছে। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে তাদের জমি দখল করে আঙুল ফুলে কলাগাছ হয়ে উঠেছে দরগাপুর ইউনিয়নের রামনগর গ্রামের আদেল উদ্দিনের দুই ছেলে মাজেদ সরদার ও জালাল সরদার। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। রামনগর গ্রামের তন্ময় সরকার তাদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। এসময় উপস্থিত ছিলেন মাজেদ সরদারের দাপটে জমি হারানো মো: শামসুর রহমান, আব্দুল হাকিম সরদার, আব্দুল মজিদ গাজী, স্বপন ঘোষাল, সনাতন দাস, আব্দুল হাকিম, আমজাদ সরদার, রাতুল বসু, শামসুর রহমান সরদার, চৈতন্য পরামানিক, শের আলী, আমিরুল ইসলাম সহ বহুজন। তারা মাজেদ সরদারের ভুয়া রেকর্ড, জাল দলিলসহ বিভিন্ন প্রমাণ তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *