ঢাকাFriday , 10 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 10 January 2020, 21:35

গাজী আল ইমরান, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ জানুয়ারি) বিকাল ৪ টায় দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু প্রায় ৫ সহ¯্রাধিক নেতা কর্মী নিয়ে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের করে উপজেলা সদরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শ্যামনগর বাসস্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জি এম আকবর কবির এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. জহুরুল হায়দার বাবু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজ আমাদের শপথ নিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ৪র্থ বারের মতো ক্ষমতায় এসে দেশ ও দশের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে মানুষের জন্য কাজ করতে হবে,এ জনপদের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিতে হবে। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, ভবতোষ কুমার মন্ডল, জাকির হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *