ঢাকাFriday , 10 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

admin ঢাকা
আপডেট: 10 January 2020, 21:41

সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে তালায় বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে ক্ষণগণনা অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষণগণনার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তালা উপজেলার নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, এএসপি সার্কেল মো: হুমায়ুন কবির, শেখ নুরুল ইসলাম, মো: এনামুল ইসলাম, মফিজ উদ্দিনসহ মুক্তিযোদ্ধারা। আলোচনা শেষে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৪টার সময় সারাদেশ ব্যাপী একযোগে প্রধানমন্ত্রী কর্তৃক সরাসরি ক্ষণগণনা উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *