ঢাকাThursday , 9 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সমাজসেবা দফতরের আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

admin ঢাকা
আপডেট: 9 January 2020, 21:13

নিজস্ব প্রতিনিধি: আইসিটি খাতে অনন্য অবদানের জন্য ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ এ সমাজসেবা অধিদফতরকে শ্রেষ্ঠ দপ্তর হিসেবে পুরস্কার প্রদান করায় কালিগঞ্জে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা সমির কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিমসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *