ঢাকাWednesday , 8 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাথর ঘাটায় মাছ চুরি; ইউপি সদস্যসহ আটক ১

admin ঢাকা
আপডেট: 8 January 2020, 20:19

 

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের উত্তর পাথরঘাটার বিলে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছে ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সেলিম হোসেন (৩৫) ও হাবিবুর রহমান (৩৮) নামের ২ যুবক। বুধবার (৮ জানুয়ারি) রাত্রে উত্তর পাথরঘাটার বিলে জাল ও মাছ সহ ২জনকে আটক করে স্থানীয় এলাকাবাসী। আটককৃত ব্যক্তিরা পাথরঘাটা গ্রামের স্থানীয় বাসিন্দা। মাছের মালিক খালেক, শাহাদাত ও মোস্তফা জানান, গত বছর ৫০-৬০ জন ব্যক্তি মিলে ১০০-১২০ বিঘা বিল লিজ নিয়ে আমরা বিভিন্ন ধরনের মাছ ছেড়ে চাষ শুরু করি। কিন্তু অনেক দিন আগে থেকেই আমাদের মাছ চুরি হয়ে যাচ্ছে। কোন প্রমাণ না থাকায় কাউকে এতদিন চোর শনাক্ত করা যায়নি। তবে মাছ চুরির ঘটনা চলতে থাকলে ঘেরে পাহারাদারের ব্যবস্থা জোরদার করি। অবশেষে মাছ চুরিকালে মেম্বার সেলিম ও হাবিবুরকে এলাকা বাসী আটক করে। সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আটককৃতদের ১০ হাজার টাকা জরিমানাসহ কাগজে লিখিত মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *