ঢাকাMonday , 6 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলার বিশিষ্ট শিক্ষানুরাগী মুনোয়ার আলি সানা চিরনিদ্রায় শায়িত

admin ঢাকা
আপডেট: 6 January 2020, 21:49

মনিরুল ইসলাম, শ্রীউলা : আশাশুনির নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও পুলিশ সুপার আবু ববকর সিদ্দিকের পিতা মুনোয়ার আলি সানা (৮০) আর নেই (ইন্না…..রাজিউন)। রবিবার (৫ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন, মাড়িয়ালা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হাকিম। এসময় উপস্থিত ছিলেন মরহুম মুনোয়ার আলির ছেলে পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, আশাশুনি থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ। মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আগামী বুধবার মরহুমের রুহের মাগফিরাত কামনায় তার নিজস্ব বাসভবনে দোয়া অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *