ঢাকাMonday , 6 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভৈরব নদীতে কয়লা বোঝাই জাহাজ ডুবি দুর্ঘটনার আশঙ্কা

admin ঢাকা
আপডেট: 6 January 2020, 21:17

খুলনা প্রতিনিধি: নগরীর খানজাহান আলী থানাধীন আটরা শিল্পাঞ্চলের আমতলা খেয়াঘাট সংলগ্ন পূর্ব মশিয়ালীর (নন্দী ঘাটে) মোংলা থেকে নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে আসা কয়লা বোঝাই জাহাজ এম ভি জিহাদুল- ১ গত ২৫ ডিসেম্বর বেলা ৩ টার সময় জাহাজের তলা ফেটে ডুবে যায় । জাহাজ ডুবির ১২ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত শুরু হয়নি উদ্ধার কাজ। সোমবার ভোর ৫ টার দিকে একটি মাছ ধরা নৌকা কুয়াশায় কিছু দেখতে না পেয়ে ডুবন্ত কয়লা বোঝাই জাহাজের উপর তুলে দেয়। স্থানীয় বাসিন্দা মো: সাব্বির হোসেন বলেন বিশেষ করে রাতে প্রয়োজনীয় সিগনাল বাতি ব্যবহার না করার কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । জাহাজ ড্রাইভার মো: জুলহাস বলেন ডুবুরি না পাওয়ায় এবং কিছুদিন বৈরী আবহাওয়ার কারণে জাহাজ উদ্ধার কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। খুলনা বিআইডবিøউটিএ উপ পরিচালক মো: মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি সম্পর্কে অবহিত আছি, অতি দ্রুতই উদ্ধার প্রক্রিয়া শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *