দেবহাটায় মুজিব বর্ষ উদযাপনে প্রস্তুতি সভা
দেবহাটা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, চেয়ারম্যান আবু বকর গাজি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, শরীফ মোহাম্মদ তিতুমীর, ডা. আব্দুল লতিফ, প্রণব কুমার মল্লিক, আব্দুল হাই রকেট, আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, অধীর চন্দ্র গাইন, শফিউল বশার, অধ্যক্ষ আবুল কালাম, আবু তালেব, শিক্ষক মদন মোহন পাল, ডা. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তবিবুর রহমান, প্রধান শিক্ষক অনুপ কুমার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় মুজিব বর্ষ উদযাপনে নানা কর্মসূচী ও গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply