গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তে ৬ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর সদস্যরা। রবিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে তলুইগাছা বিওপি’র নায়েক সুবেদার মো: ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কেড়াগাছি সীমান্ত হতে ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে মজুমদারের ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পলিব্যাগে মোড়ককৃত অবস্থায় ৬ কেজি ভারতীয় গাঁজা সহ স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী হজরত আলী গাজীর পুত্র আশরাফুল ইসলাম (২৫)কে হাতেনাতে গ্রেফতার করা হয় । তলুইগাছা বিওপি’র নায়েক সুবেদার মো: ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

Leave a Reply