ঢাকাThursday , 2 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু স্মরণে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধু পুষ্প কানন’র উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 2 January 2020, 21:36

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু স্মরণে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধু পুষ্প কানন’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু পুষ্প কানন’র উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দীন আহমেদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিষ সরদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎছ্না আরা, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম প্রমুখ। এসময় অতিথিবৃন্দ সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধু পুষ্প কানন ঘুরে ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *