ঢাকাThursday , 2 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে এন.আই নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 2 January 2020, 22:09

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে এন.আই (নজরুল ইসলাম) নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় শিমুলবাড়িয়ায় এন. আই যুব ফাউন্ডেশন চত্বরে এ মাদ্রাসার উদ্বোধন করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এন.আই নূরানী ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মনিরুল হোসেন মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, মো. শাহজাহান আলী, লুৎফর রহমান, চেয়ারম্যান সামছুর রহমান, শেখ মোনায়েম হোসেন, মিজানুর রহমান, মেজবা উদ্দীন টপি, শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *