ঢাকাThursday , 2 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় উপজেলা আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 2 January 2020, 21:28

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পাইকগাছায় উপজেলা আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত কম্বল এমপি আক্তারুজ্জামান বাবুর মাধ্যমে নেতৃবৃন্দের মাধ্যমে বিতরণের জন্য বণ্টন করা হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সম্পাদক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সংগঠনের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, নির্মল মন্ডল, শংকর দেবনাথ, বিভূতি ভূষণ সানা, ইকরামুল ইসলাম, এস,এম, রেজাউল হক, এস,এম, আইয়ুব আলী, বেনজির আহম্মেদ বাচ্চু, যুগোল কিশোর দে, লিপিকা ঢালী, মহিলা মাসুমা বেগম, ইকবাল হোসেন খোকন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *