ঢাকাThursday , 2 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় উপজেলা ভাইস চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 2 January 2020, 21:49

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও সখিপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ড ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজের পিতা আবুল কাশেম মন্ডল (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ——-রাজিউন)। বৃহস্পতিবার সকাল দশটায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার মাঘরী গ্রামের মরহুম মোনাজদ্দীন মন্ডলের পুত্র। মৃত্যু কালে তিনি ৫ পুত্র, ২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর মাঘরী জামে মসজিদ চত্বরে তার জানাজা নামাজ শেষে পারিবারিক স্থানে দাফন করা হয়। তার জানাজা নামাজে অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের কর্মকর্তা চৌধুরী আমজাদ হোসেন, আবুল ফজল, শামসুল হক, আনিসুজ্জামান খোকন, আবুল কাশেম, সাবেক খাদেম আব্দুর রাজ্জাক, সৈয়দ আবুল হাসান সউদ, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, আনোয়ারুল হক, জিএম স্পর্শ, অধীর কুমার গাইন, একরামুল হক, সরদার আমজাদ হোসেন, আব্দুল হান্নান, গোলাম ফারুক বাবু, আব্দুর রব লিটু, ইয়াছিন আলী, সাইফুল ইসলাম, হারুন-অর-রশিদ, নির্মল কুমার মন্ডল, গোলাম মঈনুদ্দীন প্রমুখ। জানাজা নামাজ পরিচালনা করেন নলতা শরীফ জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা শামসুল হুদা ও উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *