জেলা পরিষদ সদস্য আলফা ও তার সহোদরের জামিন না মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলফেরদৌস আলফা ও তার সহোদর আলিমের জামিন আবেদন না মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. রেজওয়ানুজ্জামান তাদের জামিন না মঞ্জুর করেন। আলফেরদৌস আলফা ও আলিম দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আলফা ও আলিমকে গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গ্রেফতারের পর আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়। এই দুইজনসহ কয়েকজনের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর বিজিবি’র হাবিলদার মো. মোহসীন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫৮। ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (স্পেশাল পাওয়ার অ্যাক্ট) ২৫ বি (১) (বি)/২৫ডি।

Leave a Reply