শ্রীফলকাটি শত ভাগ খোলা পায়খানা মুক্ত গ্রাম ঘোষণা
ঈশ্বরীপুর প্রতিনিধি : ঈশ্বরীপুর ইউনিয়নে শ্রীফলকাটি শত ভাগ খোলা পায়খানা মুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) খাগড়াঘাট ০৪ নং ওয়ার্ডে ইউএসএআইডি এর অর্থায়নে নবযাত্রা প্রকল্প ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় ০৪নং ওয়ার্ডের ওয়াটার ম্যানেজমেন্ট ও গ্রাম উন্নয়ন কমিটির বাস্তবায়নে খোলা পায়খানা মুক্ত গ্রাম ঘোষণা করেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সোবহান ঢালী। এসময় নবযাত্রা প্রকল্পের ঈশ্বরীপুর ইউনিয়নের ওয়াশ ফ্যাসিলিটেটর জগবন্ধু কয়াল, শাহাজান সিরাজ, ভিডিসি কমিটির সদস্য আরাফাত গাজী, ইউসুফ গাজী ,ওয়াটার ম্যানেজমেন্ট কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটি এবং ওয়ার্ড ওয়াটসান কমিটির সদস্য বৃন্দ এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন ।

Leave a Reply