পাঠ্যপুস্তক দিবসে সাতক্ষীরা আ: করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, শিক্ষক সেতারা আক্তার বানু, আমিনুর রহমান উল্লাস, আলামিন হোসেন, রেহেনা জেসমিন, মো. হাবিবুর রহমান, মাওলানা মো. মিজানুর রহমান, মো. জুলফিকার আলী, নিত্যানন্দ সরকার প্রমুখ।

Leave a Reply