ঢাকাTuesday , 31 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ

admin ঢাকা
আপডেট: 31 December 2019, 21:45

কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ডিসেম্বর) সকাল ১০টায় বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, আরিফুজ্জামান আরিফ ও বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ফাতেমা খাতুন, রওনকুল ইসলাম রিপন, আ: হান্নান, শিক্ষক রাম প্রসাদ, আলাউল ইসলাম, গোলাম রসুলসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ। শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষ। অনুষ্ঠানে মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *