ঢাকাTuesday , 31 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় পীর নঈমউদ্দীন (রহ:) নূরানী প্রি-ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 31 December 2019, 21:43

কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া পীরে কামেল শাহ্ সুফী আলহাজ্ব হযরত মাওলানা পীর নঈমউদ্দীন (রহ:) স্মৃতি স্মরণে নূরানী পি-ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ডিসেম্বর) বিকাল ৩টায় ডা: আমিরুল ইসলামের সঞ্চালনায় ও আ: রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। প্রধান উদ্বোধক ছিলেন কুলিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো: আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসান। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রভাষক আজাফুর রহমান, আবুল আলম আনছারী, সাংবাদিক ডা: অহিদুজ্জামান, ওমর ফারুক মুকুল, শাহিনুর ইসলাম, রুহুল আমিন প্রমুখ। এসময় ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয় এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *