ঢাকাTuesday , 31 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আলিপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ফল প্রকাশ

admin ঢাকা
আপডেট: 31 December 2019, 21:51

কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: আলিপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার ও বিতরণ করা হয়েছে। (৩১ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা আলিপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ফল প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে আলিপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মাওলা। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেন, আব্দুল আজিজ, নূরুল নবী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। আজ তোমরা যেমন পিতা মাতা, শিক্ষক দেশের ওপর নির্ভরশীল এমন এক সময় আসবে তারা ও তোমাদের উপর নির্ভরশীল হবে। সেই লক্ষকে সামনে রেখে পড়াশোনা করতে হবে। দেশ তোমাদের কাছ থেকে কিছু আশা করে এটা ভুলে গেলে চলবে না। সু-শিকায় শিত হয়ে দেশ সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। এমন ভাবে শিক্ষা গ্রহণ করতে হবে যেন তোমাদের দেখে পিতা মাতা ও শিক্ষকদের মনটা গর্বে ভরে উঠে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা ইদ্রীস আলি মৌলভী শিক্ষক আলিপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *