ঢাকাSunday , 29 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শীত ও বার্ধক্য জনিত কারণে চার দিনে আট জনের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 29 December 2019, 21:19

ডেস্ক রিপোর্ট: সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার উপক‚লীয় এলাকা শ্যামনগরে শীত ও বার্ধক্য জনিত কারণে চার দিনে আট জনের মৃত্যু হয়েছে। উপজেলার কৈখালী এলাকায় গত চার দিনে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন, কৈখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আহম্মদের স্ত্রী জরিনা খাতুন (৭০), ৪নং ওয়ার্ডের মৃত এছেম গাজীর ছেলে খয়রাত গাজী (৭৫), একই এলাকার আব্দুল গাজী (৭০), ৩নং ওয়ার্ডের ওমর গাজীর ছেলে লুৎফার গাজী (৭০), ২ নং ওয়ার্ডের মৃত বক্স গাজীর ছেলে রউফ গাজী (৯০), একই এলাকার হামিদ গাজী (৭৬), ৬নং ওয়ার্ডের বিনয় কুমার মন্ডলের স্ত্রী ভাদ্রী বালা মন্ডল (৪৫) ও জয়খালি গ্রামের এন্তাজ চৌকিদারের স্ত্রী মাজিদা খাতুন (৭৫) । কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, তীব্র শীতে বার্ধক্য জনিত কারণে আট জনের মৃত্যু হয়েছে। শ্যামনগরের কৈখালি ও ভারতের সীমান্ত নদী কালিন্দী। এ নদীর বেড়ীবাঁধের উপর দুই হাজার পরিবার বসবাস করে। সরকারি ভাবে সেখানে ৪৬০টি কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া তার নিজস্ব অর্থায়নে আরো ২শ কম্বল বিতরণ করেছেন বলে তিনি জানান। তবে, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার এম. কামরুজ্জামান বলেন, শীতের কারণে কেউ মারা গেছে এমন তথ্য তার কাছে নেই। বার্ধক্যজনিত কারণে এসব মানুষগুলো মারা যেতে পারে। তারা অনেক বয়স্ক মানুষ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *