ঢাকাSaturday , 28 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ফল প্রকাশ

admin ঢাকা
আপডেট: 28 December 2019, 21:34

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ ও ডিজিটাল ক্যাম্পাস’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আবুল হোসেন, অভিভাবক সদস্য কোমল সরদার, আবু হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক, রবীন চন্দ্র লস্কার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, সমাজসেবক ডা: এনায়েত আলী খান, বাবুল হোসেন, শেখ আলাউদ্দিন, রেজাউল ইসলাম বাপ্পী, এজাজ আহমেদ, জি এম সুলতান মাহমুদ, হাজেরা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *