ঢাকাFriday , 27 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্ত্রীকে শ্বসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 27 December 2019, 21:49

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের সুলতানপুরে স্বামী কর্তৃক স্ত্রীকে যৌতুকের দাবিতে শ্বসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে শহরের সুলতাপুরের একটি ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।
আহত রিক্তা খাতুন (১৯) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের মথুরাপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
রিক্তার বাবা ইসমাইল হোসেন জানান, সদর উপজেলার ব্রক্ষরাজপুর ইউনিয়নের দহাকুলা গ্রামের আবুল কালামের ছেলে সেলস রিপ্রেজেন্টেটিভ গোলাম আজম সাগরের সাথে তার মেয়ে রিক্তার পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের দুই মাস পার হতে না হতেই তার স্বামী সাগর যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে আসছিল। কিন্তু আমি পেশায় একজন গরিব চায়ের দোকানদার হওয়ায় তার যৌতুকের দাবি মেটাতে পারেনি। এর পর থেকে শুরু হয় রিক্তার উপর নির্যাতন। গত ২৫ ডিসেম্বর বুধবার রাতে আবারও যৌতুকের দাবিতে রিক্তাকে মারপিট ও শ্বসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরদিন ২৬ ডিসেম্বর রিক্তা বিষয়টি আমাকে জানালে আমি তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। তবে, গোলাম আজম সাগর যৌতুকের দাবি অস্বীকার করে জানান, তাদের সাংসারিক জীবনে কোন ঝামেলা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *