ঢাকাFriday , 27 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 27 December 2019, 21:28

সাতক্ষীরায় “জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষ, রক্ত দেবো হেসে হেসে” স্লোগানকে সম্মান জানিয়ে চলতি বছরের ১৪ই এপ্রিল থেকে যাত্রা শুরু করে সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অল্প সময়ের ভিতরে জেলা ও জেলার বাইরে স্বেচ্চায় রক্তদান ও অসহায়, এতিম, পথ শিশু, প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র/ কম্বল বিভিন্ন ধরনের সময় উপযোগী সামগ্রী দিয়ে সুনাম কুড়িয়েছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর, শুক্রবার বেলা ১১টার সময় জেলা শিল্পকলা একাডেমিতে জেলার ১৫০ জন অসহায়, এতিম, পথ শিশু ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনটির সমন্বয়ক মঈনুল আমিন মিঠুর সঞ্চালনায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডমিন প্যানেল সদস্য কামরুজ্জামান সবুজ, খালিদ হাসান, আব্দুল্লাহ আল মামুন, তানহা তাবাসসুম, স্বেচ্ছাসেবক, ছন্দা, দিশা, তোহা খান, শিশির, মামুন, শাকিল, ফাহিম, আজিজ, ওয়াসিফ, একরামুল, খালিদ, ইকবাল, সোহাগ, কল্যাণ, নাহিদ, আসাদুজ্জামান, সাফায়েত,আবু সাঈদ, অসীম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *