ঢাকাFriday , 27 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিপাড়া জামে মসজিদে নির্বাচন সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 27 December 2019, 21:54

ডেস্ক রিপোর্ট: মুন্সিপাড়া জামে মসজিদে এই প্রথম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২১০ জন চাঁদা দানকারী ভোটারের মধ্যে ১৪৯ জন জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মসজিদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আফরোজার খান চৌধুরী, সদস্য আ: হামিদ ও হাফেজ নুরুল ইসলাম দায়িত্ব পালন করেন। নির্বাচন পর্যবেক্ষণ করেন দুদকের জেলা সেক্রেটারী অধ্যাপক মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ: বারী, মো: হাসমত হোসেন। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল বাসার ও মাস্টার কবিরুল ইসলাম।
প্রাপ্ত ভোটে শাফায়াত হোসেন ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ: গফুর পান ৩০ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয় সভাপতি পদে আ: লতিফ, সহ-সভাপতি আবু সাদেক, ফজলুর রহমান, আশরাফ আলী, মহিউদ্দীন, যুগ্ম সম্পাদক পদে শেখ ফজলে এলাহী, মিঠু, কেষিয়ার ইউনুস আলী, সমাজ কল্যাণ সম্পাদক আ: রহিম, পাঠাগার সম্পাদক ডা. মাহবুবুর রহমান, সদস্য মোহর আলী, ডা: আফসার উদ্দীন, মোজাফ্ফার হোসেন, মনিরুজ্জামান, সৈয়দ মাহমুদুল হক মুন্না, আবু জাহিদ ডাবলু, সৈয়দ শামসুদ্দীন গজনবী বাবলু, আ: মজিদ সরদার, আ: হান্নান চেয়ারম্যান, আ: মজিদ সানা, রহমতুল্লাহ, আলহাজ¦ আজিজুল ইসলাম, ছাদিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *