মানবাধিকার উন্নয়ন কমিশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
ব্রহ্মরাজপুর প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ব্রহ্মরাজপুর কার্যালয়ে সংগঠনের সভাপতি আবু জাফর মোহাম্মদ ছালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. মারুফ আহমেদ খান, শেখ আব্দুল ময়িন, জামাল নাসের, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, ফজলুর রহমান, মো. মুকুল হোসেন, জাহাঙ্গীর কবির, রওশন আলম, শামছুজ্জামান আকাশ তানজিলা খাতুন, রহিমা খাতুন, মদন মোহন ঘোষ, আবু মুসা, জুড়ন কান্তি বিশ্বাস, আব্দুল হামিদ বাবু, ফারুক হোসেন, নিখিল আঢ্য প্রমুখ। মাসিক সাধারণ সভায় বক্তারা সংগঠনের সকল সদস্যদের দলবদ্ধভাবে মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বার্ষিক বন ভোজনসহ সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

Leave a Reply