ঢাকাFriday , 27 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নিজের জ্যাকেট খুলে দিনমজুরকে পরিয়ে দিলেন দিলেন এমপি জগলুল

admin ঢাকা
আপডেট: 27 December 2019, 21:25

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নওয়াবেঁকীতে হতদরিদ্র, অসহায়, দিনমজুর, শীতার্ত ও খেটে খাওয়া মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম জগলুল হায়দার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার নওয়াবেঁকীতে বিভিন্ন স্থানে তিনি এ কম্বল বিতরণ করেন। বিতরণ শেষে চলে আসার সময় সংসদ সদস্যকে একজন দিনমজুর এসে বলেন এম,পি সাহেব আমার শীতবস্ত্র দিবেন না, এসময় সংসদ সদস্য বলেন কম্বল যা নিয়ে এসেছিলাম সবগুলো বিতরণ করা হয়ে গেছে। তখন সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার নিজের ব্যবহারিত জ্যাকেট খুলে দিনমজুর শ্রমিক লিটনকে পরিয়ে দেন। জানা যায় নওয়াবেঁকী গ্রামের হাবু সানার ছেলে মো: লিটন দিনমজুর শ্রমিক হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করেন। সংসদ সদস্যের ব্যবহারিত জ্যাকেট পেয়ে আবেগে কেঁদে ফেলেন দিনমজুর লিটন। এবিষয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার এর কাছে মোবাইলে জানতে চাইলে তিনি এ প্রতিবেদকে বলেন আমি সব সময় সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করি, এবং তাদের সাথে মিলে মিশে চলাফেরা করতে পছন্দ করি। আমি সব সময় সাধারণ মানুষের সুখে দুঃখে থাকতে চাই, জ্যাকেটের বিষয়ে সংসদ সদস্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি পছন্দ করে নিজ ব্যবহার করার জন্য গতকাল জ্যাকেটেটি কিনে ছিলাম, কিন্তু শীতবস্ত্র বিতরণ শেষ করার পরে একজন দিনমজুর এসে আমাকে বলেন তার শীতবস্ত্র নেই এজন্য আমার নিজের জ্যাকেট আমি সাথে সাথে খুলে পরিয়ে দেই। এবং বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার জন্য দোয়া চাই। এসময় আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহŸায়ক জাকির হোসেন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *