ঢাকাThursday , 26 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জেলা পরিষদ সদস্য আলফা’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 26 December 2019, 21:40

দেবহাটা প্রতিনিধি: জেলা পরিষদের সদস্য ও সমাজসেবক আল ফেরদৌস আলফার ব্যক্তি উদ্যোগে উপজেলার ৫ ইউনিয়ন ও ভূমিহীন পরিবারের সদস্যদের মধে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় যেয়ে এ বস্ত্র বিতরণ করেন তিনি। এদিকে সখিপুর ইউনিয়ন পরিষদ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, ইউপি সদস্য মোখলেছুর রহমান, আবুল হোসেন, আব্দুল করিম, নির্মল মন্ডল, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, আরুতী রানী, পারুলিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা সহ আরো অনেকে। উপজেলার প্রতি ইউনিয়নে ২৪০ জন করে এবং বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *