বিদ্যুৎ সমিতির পরিচালক পদে গণসংযোগ
শ্যামনগর অফিস: শ্যামনগরের সর্ব বৃহৎ মোকাম আটুলিয়ার নওয়াবেঁকী বাজারে গণসংযোগ করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে নির্বাচনের বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী কুদরত-ই-খোদা (কচি)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে নওয়াবেঁকী বাসস্ট্যান্ডে শ্যামনগর-০৭ এলাকা সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে প্রার্থী কুদরত-ই-খোদা (কচি) তার বৈদ্যুতিক পাখা প্রতীকে ভোট দিয়ে বিদ্যুৎ গ্রাহকদের সেবা করার অঙ্গীকার নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। আগামী ৭ই জানুয়ারি ২০২০ এ নির্বাচনকে কেন্দ্র করে তিনি বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও শহরে ভোটারদের বাড়িতে দিবারাত্র ভোট ও দোয়া প্রার্থনা করে চলেছেন। পূর্বের ন্যায় এবারও তিনি পরিচালক পদে জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন।

Leave a Reply