ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের দক্ষিণ ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এসএমসি সভাপতি মো: বুলবুল ইসলামের সভাপতিত্বে ফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হেলাল। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুস সালাম মোড়ল, প্রাক্তন প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর কবির, আইয়ুব আলী, কামরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষক অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় বিদ্যালয়টি দিনে দিনে ক্রমশ উন্নতি করছে বলে সকলেই সন্তোষ প্রকাশ করেন। পরিশেষে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। এছাড়া দুটি হোল ফাস্ট এবং সব ছাত্র-ছাত্রীকে একটি করে কলম উপহার দেওয়া হয়।

Leave a Reply