ঢাকাTuesday , 24 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় ৪০দিনের কর্ম সৃজন কর্মসূচির কাজ শুরু

admin ঢাকা
আপডেট: 24 December 2019, 21:05

আশাশুনি (খাজরা) প্রতিনিধি : আশাশুনির খাজরায় ইজিপিপি প্রকল্পের আওতায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ১ম পর্যায়ের (৪০ দিনের) কাজ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩শে ডিসেম্বর) সকালে খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল মজিদ গাজীর বাড়ি থেকে ফটিকখালী মসজিদ পর্যন্ত রাস্তাটির কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খাজরা ইউপি চেয়ারম্যান এস,এম শাহনেওয়াজ ডালিম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব বিশ্বজিত ঘোষ, ইউপি সদস্য হোসেন আলী, অনুপ কুমার, রামপদ সানা, শামিম রেজা, মিলন কান্তি মন্ডল, সাইফুল ইসলাম, বিমল চন্দ্র, যুবনেতা খায়রুল ইসলামসহ আরো অনেকে। এদিনে খাজরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একযোগে এই ৪০ দিনের কর্মসূচীর কাজ শুরু হয়েছে। ইউনিয়নে কর্ম সৃজন কর্মসূচির মোট উপকার ভোগীর সংখ্যা ৩৩৭জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *