কালিগঞ্জের পারুলগাছা ও নিজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ৫৯ নং পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৫ নং নিজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার বিষ্ণুপুর ইউপি’র পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি মৃণাল কুমার মন্ডলের সভাপতিত্বে ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এসএমসি’র সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক জিএম কওছার আলী, সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য জিএম রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য রেখা রাণী, মাজিদা খাতুন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, পিটিএ সভাপতি তপন কুমার মন্ডল প্রমুখ।
একই সময় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ৩৫ নং নিজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি ইউপি সদস্য মো: শওকত হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: নাজিমউদ্দীন রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পিটিএ সভাপতি মো: মহব্বত গাজী, এসএমসি’র সহ-সভাপতি মোছা: রহিমা খাতুন, এসএমসি সদস্য মুরশিদ আলম, মো: আজগার গাজী, মিজানুর রহমান প্রমুখ। উভয় বিদ্যালয়ের ফল প্রকাশের পর অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply