ঢাকাSunday , 22 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক পদে পদোন্নতি হারুন-অর-রশীদকে সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 22 December 2019, 21:53

পাইকগাছা খুলনা: পাইকগাছার গড়ইখালীর কৃতি সন্তান মো: হারুন-অর-রশীদ রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পাওয়ায় তার ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা প্রদনা করা হয়েছে। ইউনিয়নের শান্তা-ফকিরাবাদ সবুজ সংঘের উদ্যোগে ১৭ ডিসেম্বর এ সংবর্ধনা দেয়া হয়। একই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হারুন-অর-রশীদ ১৮জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেন। আক্তার গাইনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস। বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: আইয়ুব আলী, আ’লীগনেতা গাজী মিজানুর রহমান, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা হাফিজুর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, শাহাবুদ্দীন গাইন, বি.এম শফি, গাউসুল হক, মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দীন, আবুল কাশেম মোড়ল, আব্দুল মান্নান মিস্ত্রী, শরৎ চন্দ্র মন্ডল, মোবারেক আলী বিশ্বাস। অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত সংবর্ধিত অতিথি হারুন-অর-রশীদ ১৮জন মুক্তিযোদ্ধাকে শীত বস্ত্রের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। উল্লেখ্য, হারুন-অর-রশীদ ১৯৭৩ সালের ২৫ জানুয়ারি পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা মরহুম ছইল উদ্দীন মোড়ল রতœগর্ভা মাতা মরিয়ম বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসএস (অনার্স), এমএসএস পাশ করেন। ব্যাংকে চাকুরি পাওয়ার পর তিনি ব্যবস্থাপক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করায় একাধিকবার পুরস্কারে ভূষিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *