ঢাকাSunday , 22 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি ভূমিহীনদের মাঝে অর্থ বিতরণ

admin ঢাকা
আপডেট: 22 December 2019, 21:50

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জলমহল কমিটির সদস্য ও ভূমিহীনদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) আশাশুনি উত্তরণ অফিস কক্ষে উত্তরণের ভূমি কমিটির সভাপতি মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক, প্রকল্প এপিসি বিলকিস খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের সহযোগিতায় জলমহল কমিটির ২০ জন সদস্য ও ডিসিআর ভুক্ত ৩০ জন সদস্যকে প্রত্যেককে ৮ শত টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *